আন্তর্জাতিক

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।

প্যাচওয়ার্ক ফাউন্ডেশন ওই পুরস্কারের জন্য টিউলিপকে নির্বাচিত করে।

বুধবার হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ে টিউলিপের হাতে পুরস্কার তুলে দেন। খেতাব পাওয়ায় পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কৃতজ্ঞতা প্রকাশ করেন টিউলিপ।

প্রতিবছর যুক্তরাজ্যে বিভিন্ন কর্মকাণ্ডের  জন্য রাজনীতিকদের পুরস্কৃত করে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন।

চলতি বছরের জুনে হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক।

বিষয়:টিউলিপ টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য লেবার পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…