স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, সকল হত্যাকান্ডের জড়িতদের খুজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেছেন, এর সঙ্গে জড়িতরা লন্ডনে থাকুক আর যেদেশেই থাকুক তারা রেহাই পাবে না।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন লন্ডনে বসে খালেদা জিয়া হতাকাণ্ডে মদদ দিচ্ছে বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা যথার্থ। তিনি দাবি করেন প্রধানমন্ত্রী তথ্য প্রমাণের ভিত্তিতেই এমন মন্তব্য করেছেন।






