অপরাধ

ব্লগার হত্যার পরিকল্পনা করতো শাহাদাত: পুলিশ

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়ার ছবি, যা আইন ও অপরাধের বিষয়বস্তুকে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য শাহাদাত হোসেন ব্লগার হত্যার পরিকল্পনাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সুমন কান্তি চৌধুরী।

তিনি বলেন: শাহাদাত ২০১৫ সালে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়। সে ভারত থেকে সংগঠনের জন্য অস্ত্র সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ব্লগার হত্যার পরিকল্পনাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো।

শাহাদাত হোসেন ওরফে টুলটু ওরফে অপুকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের উত্তর পাশের এলাকায় অভিযান থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট। সেসময় তার নিকট হতে জিহাদী বই উদ্ধার করা হয়।

দারুস সালাম থানায় শাহাদাতের নামে একটি মামলা হয়েছে বলেও জানান সুমন কান্তি চৌধুরী।

বিষয়:আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…