চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ কেন লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া?

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:৩৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

খালেদা জিয়ার বিবৃতি

দীর্ঘদিন ধরেই বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন। সেখানে থেকেই তিনি রাজনীতি করে যাচ্ছেন। বিএনপির অন্যতম জ্যেষ্ঠ আরেকজন নেতা সাদেক হোসেন খোকাও আছেন সেখানে। গতকাল লন্ডনে গেছেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাও। আর শোনা যাচ্ছে এবার লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বয়ং নিজেই।

চেয়ারপার্সনের কার্যালয়ের একাধিক সূত্র থেকে শোনা যাচ্ছে, লন্ডন সফরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা শনিবার রাতে লন্ডনের উদ্দেশে আমিরাত এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন- এমনটাই মোটামুটি নিশ্চিত বলে দলের কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত একজন কর্মকর্তা, একজন গৃহকর্মী, দলের একজন স্থায়ী কমিটির সদস্য, একজন ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির দুয়েকজন সদস্যও সফরসঙ্গী হবেন বলে শোনা যাচ্ছে।

Banglabid

চেয়ারপার্সনের কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া মূলত চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য লন্ডনে যাচ্ছেন। তবে সেই সঙ্গে তিনি সাংগঠনিক কর্মপরিকল্পনা, আহুত আন্দোলন, আগামী সিটি ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে ছেলে তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, লন্ডনেই মূলত দলের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত হবে। বেগম জিয়া চান, বড় ছেলে তারেক রহমান পুরো কর্মপরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থেকে যাবতীয় বিষয় ঠিক করবেন এবং একই সঙ্গে আগামী নির্বাচনে কিভাবে সফল হওয়া যায় সে বিষয়ে কৌশল ঠিক করে দিবেন।

কিন্তু এবিষয়ে দলের মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে তিনি উল্টো প্রশ্ন করে বলেন, ‘তাই নাকি, তিনি কি আসলে যাচ্ছেন? এবিষয়ে তো আমি স্পষ্ট কিছু জানি না ‘

Reneta

রিজভী আও বলেন, বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন নাকি যাবেন না, সে বিষয়ে আজ রাতের স্থায়ী কমিটির বৈঠক থেকে জানা যাবে। সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে।

লন্ডন থেকে দেশে ফিরেই বেগম জিয়া পুরোদমে রাজনৈতিক আন্দোলনে নামবেন এবং ঈদুল আযহার পর সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন বলে ধারণা করছেন দলীয় সূত্রটি। ইতোমধ্যে দলের নীতিনির্ধারক পর্যায়ের কয়েকজন মিলে সহায়ক সরকারের রূপরেখার একটি খসড়া চেয়ারপার্সনের কাছে জমাও দিয়েছেন বলে জানা যায়। সূত্রটি আরও জানিয়েছে, এই খসড়াও সঙ্গে নেবেন তিনি, তারেকের সঙ্গে সব বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT