জনপদ

সংবাদপত্রবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

সংবাদপত্রবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

সুমন রায়, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর সংবাদপত্রবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের গাংপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুপারভাইজার আব্দুল মালেক (৪৫) ও আলাউদ্দিন (২০)।  তাদের বাড়ী পাবনায়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদীর শিবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে বলেও জানায় পুলিশ।

বিষয়:নরসিংদী সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…