চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্যরি বস, মাফ করে দেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

নব্বই দশকের জনপ্রিয় গীতিকার লতিফুল ইসলাম শিবলী। তার লেখা ৫০-৬০ টি গানে কণ্ঠ দিয়েছেন ব্যান্ড তারকা ও এলআরবি’র কর্ণধার আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চুর মাকে বলিস গান প্রথম লিখলেও ‘তবুও’ অ্যালবামে প্রথম গান লেখেন শিবলী।

দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গিয়ে আইয়ুব বাচ্চু ও শিবলীর মধ্যে আত্মার সম্পর্ক হয়েছিল। যখন তারা একসঙ্গে নতুন গান তৈরি করতেন একসঙ্গে আলাপ করে দুজনের মনের ভাব বিনিময় করতেন। আজ (বৃহস্পতিবার) সকালে আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পর শিবলী ছুটে এসেছিলেন আইয়ুব বাচ্চুর মরদেহ দেখতে।

হাসপাতালে দাঁড়িয়ে চ্যানেল আই অনলাইনকে লতিফুল ইসলাম শিবলী বলেন, বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার বছর খানেক ধরে মান-অভিমানে ছিলাম। ভেবেছিলাম হঠাৎ দেখা হলে স্যরি বলে নেব। কিন্তু এভাবে তাকে দেখতে আসতে হবে, আমি কখনই ভাবিনি। আজ যদি উনি বেঁচে থাকতেন, দেখা হলে বলতাম- স্যরি বস, মাফ করে দেন।

আইয়ুব বাচ্চু যখন চট্টগ্রামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন শুরুর দিকে ‘মাথা মোটা রনক’ ও ‘বাবার চিঠি’ এই দুটো গান লেখেন তিনি। তবে শিবলীর লেখা আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া প্রথম হিট গান ‘কষ্ট’ অ্যালবামে ‘আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি’। এরপর শিবলীর লেখা স্ক্রু ড্রাইভার, নীল বেদনা, হাসতে দেখো গাইতে দেখো, কেউ সুখী নয়, মানুষ বড় একা, বড়বাবু মাস্টার, রাজকুমারী, আমি তোমার দূরে থাকি কাছে আসব বলে (আহা জীবন) এসব জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছিলেন আইয়ুব বাচ্চু।

শিবলী বলেন, আমি, বাচ্চু ভাই, জেমস ভাই খুব ফ্রেন্ডলি এবং আন্তরিক ছিলাম। আমাদের দুঃখ, প্রেম সব নিজেদের মধ্যে শেয়ার করতাম। উনি গিটার বাজাতেন, আমি কাগজ কলম নিয়ে বসতাম। এভাবে একটি উনার গিটারের টিউন থেকে বেরিয়ে আসে ‘সুখেরই পৃথিবী’ গানটি। এভাবে তৈরি হয়েছে ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটা। ১৯৯৪-১৯৯৮ সাল পর্যন্ত একসঙ্গে থেকেছি, খেয়েছি, আড্ডা দিয়েছি। ওইসব বাচ্চু ভাইয়ের প্রায় সব অ্যালবামে আমার গান থাকতো।

উনি ভীষণ প্রডাক্টিভ ছিলেন। বসেই গান করে ফেলতেন, একবারেই। সর্বশেষ বছর দুয়েক ‘আগে না হয় যাচ্ছি ফিরে, সব পাখি ফেরে নিড়ে’ এই গানটি করি বাচ্চু ভাইয়ের সঙ্গে। কিন্তু এখনও গানটি প্রকাশ হয়নি। এই গানটি করতে গিয়ে দুজনেই হাসতে হাসতে বলাবলি করছিলাম, আমরা বোধহয় মরার গান করে ফেলছি। তার মৃত্যুর খবর শোনার পরে এটা ফেসবুকে শেয়ার করি।

১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার পরে ঢাকায় জানাজা ও পরেরদিন শনিবার চট্টগ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত হবেন এই গুণী সঙ্গীতব্যক্তিত্ব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুলতিফুল ইসলাম শিবলী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT