চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতিতে প্রথম টেস্ট

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:৩৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কলম্বোয় বুধবার নিজেদের শততম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সতেরো বছরের মাথায় শততম ম্যাচ খেলার গৌরব সাবেকদেরও ছুঁয়ে যাচ্ছে। মুশফিকুর রহিমের দলের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি নিজেদের ক্যারিয়ারের অন্যতম গৌরবময় দিনগুলো স্মৃতিকাতর করে তুলেছে তাদের।

২০০০ সালের ১০ নভেম্বর। বাংলাদেশ বনাম ভারত। ইতিহাসের ১ হাজার ৫শ ১২তম টেস্ট সেটি, আর বাংলাদেশের জন্য প্রথম টেস্ট ম্যাচ। এখন ফুটবল স্টেডিয়াম হয়ে যাওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলির সঙ্গে টস করতে নেমেছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক।

প্রথম দিন ফিফটি করে উৎসবের আলো ছড়িয়েছিলেন হাবিবুল বাশার। টেস্টে নিয়মিতই হাসতো তার ব্যাট। তার নামও হয়েছিলো ‘মিস্টার-ফিফটি’। ব্যাটিংয়ে বাশার আর বোলিংয়ে মোহাম্মদ রফিক, শুরুর দিকে এ দুজনই ছিলেন সবচে ধারাবাহিক।

প্রথম টেস্ট জিততে বাংলাদেশের অপেক্ষা ছিলো ৫ বছর আর ৩৪ ম্যাচ। ৩৫তম ম্যাচে এসে ম্যাজিক বোলিংয়ে টেস্ট জয়ের নায়ক স্পিনার এনামুল হক জুনিয়র।

সাবেক এ টেস্ট ক্রিকেটাররা বলেছেন, শততম টেস্টের পর পরের ৫০ টেস্টের জন্য আলাদা লক্ষ্য ঠিক করে এগুনো উচিত বাংলাদেশের।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

https://youtu.be/pTEUEH6UXpA

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারো সঙ্গে যুদ্ধ নয়, তবে আক্রমণ করলে সমুচিত জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ফেসবুকে উস্কানি দিয়ে ঢাবিকে অস্থিতিশীল করার চেষ্টা?

পরবর্তী

ফেসবুকে উস্কানি দিয়ে ঢাবিকে অস্থিতিশীল করার চেষ্টা?

উদীচী

`সোমেন চন্দ হত্যাদিবস' উপলক্ষ্যে উদীচীর পাঠচক্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT