বাংলাদেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে ইডিসিএল’র রক্তদান কর্মসূচি

ইডিসিএল রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবস উপলক্ষে ইডিসিএল’র রক্তদান কর্মসূচি, যেখানে বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।

রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ এহসানুল কবির (জগলুল)।

প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মচারী-কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করায় ও আর্ত্মমানবতার সেবায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে রক্তদান কর্মসূচি সফল হওয়ায় ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরণের সেবামূলক কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ডাঃ এহসানুল কবির।

বিষয়:ইডিসিএল রক্তদান কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…