ক্রিকেট

‘স্বস্তি’ নিয়ে ফেরা

তিনজন মানুষ হাসিমুখে ছবি তুলেছেন, পেছনে হকি দলের জার্সি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তি হাসিমুখে ছবি তুলছেন, পেছনে হকি দলের জার্সি ও নাম্বার ২৬ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিকিৎসা শেষে লন্ডন থেকে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ দলের তরুণ তারকার মাঠে ফিরতে খুব বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দুজন একসঙ্গেই যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন।

কোমরের নির্দিষ্ট একটি জায়গায় ব্যথা। অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকেই যা বয়ে বেরিয়েছেন সাইফউদ্দিন। তারপরও চালিয়ে গেছেন ক্রিকেট। জাতীয় দলে আসার পর প্রায়ই ফিরে আসত পুরনো ব্যথা।

যে কারণে বহু ম্যাচ খেলা হয়নি টাইগার অলরাউন্ডারের। সিরিজের আগে দল থেকে ছিটকে পড়ার ঘটনা বহুবার। চোটের সঙ্গে সাইফউদ্দিনের লড়াই প্রায় একযুগের। প্রয়োজন হয় উন্নত চিকিৎসার।

ইংল্যান্ডে গিয়ে স্ক্যান করান সাইফউদ্দিন। লন্ডনের বিশেষজ্ঞ ডাক্তার অভয় দেন তাকে। বড় কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হবে চিকিৎসা প্রক্রিয়া।

দেবাশীষ চৌধুরী জানান, স্ক্যান রিপোর্ট ভালো, ব্যাটিং শুরু করতে পারবে সাইফউদ্দিন। বোলিংয়ে ফিরতে কিছুটা সময় লাগবে।

ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হয়েছে ইনজেকশন নিয়ে, পেইনকিলার খেয়ে। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান। মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে রয়েছে টি-টুয়েন্টি সিরিজ। সাইফউদ্দিনের ফেরার মঞ্চ হতে পারে এটি।

বিষয়:ডা. দেবাশীষ বিসিবি সাইফউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…