চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্পদৈর্ঘ্যে অনুদান পাচ্ছেন ‘কালের পুতুল’ নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৭, জুন ২০১৮
বিনোদন
A A

গেল মার্চের ৩০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালের পুতুল’। ছবিটি নির্মাণ করে বড় পর্দায় অভিষিক্ত হন আ কা রেজা গালিব। আর এই নির্মাতা এবার পেতে যাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমনটাই জানা গেছে।

স্বল্পদৈর্ঘ্য বিভাগে সরকারি অনুদান পাওয়া আকা রেজা গালিবের চলচ্চিত্রটির নাম ‘ধড়’। মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক আফসান চৌধুরীর গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করবেন গালিব। এমনটা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সব ঠিক থাকলে শিগগির চলচ্চিত্রটির কাজ শুরু করতে চাই।

আকা রেজা গালিবসহ এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-এর ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদান প্রাপ্ত মোট ছয়জনের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। তাদের প্রত্যেকেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য পেতে যাচ্ছেন ১০ লাখ টাকা করে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এরমধ্যে ১টি শিশুতোষ ও একটি প্রামাণ্যচিত্রসহ ৪টি কাহিনি প্রধান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম রয়েছে।

এরমধ্যে আকা রেজা গালিব ছাড়াও ‘ঘরগেরস্থি’র জন্য মো.মাসুদুর রহমান, ‘ঘরে ফেরা’র জন্য এসএম কামরুল আহসান, ‘ওমর ফারুকের মা’-এর জন্য এমএম জাহিদুর রহমান পেতে যাচ্ছেন এ বছরের অনুদান।

এবং শিশুতোষ চলচ্চিত্র ‘আড়ং’-এর জন্য অনুদান পাচ্ছেন জান্নাতুল ফেরদৌস,দ্য লক্ষণ দাস সার্কাস-নামের প্রামাণ্যচিত্রের জন্য ঝুমুর আসমা জুঁই অনুদান পেতে যাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকা রেজা গালিবকালের পুতুলধড়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT