বিনোদন

স্বরাকে গ্রেপ্তারের দাবি!

প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে নারী মুখের ছবি, শান্ত ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে একজন নারী দাঁড়িয়ে আছেন, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তান নিয়ে গোটা দুনিয়া এখন সমালোচনায় মুখর। এর মাঝে টুইটারে আফগানিস্তানের তালেবান তাণ্ডবের সঙ্গে হিন্দুত্ববাদের প্রসঙ্গ টেনে বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। নেটিজেনদের একাংশ এই অভিনেত্রীকে গ্রেফতারের দাবি করছেন।

সম্প্রতি স্বরা নিজের টুইটারে লিখেছেন যে,‘আমরা হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা করি না। কিন্তু তালেবানি সন্ত্রাস দেখে রেগে যাই। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বন্ধ করে রাখি। আমাদের মূল্যবোধ কোনো ধর্মের উপর নির্ভর করে তৈরি হওয়া উচিত নয়।’

স্বরার এই টুইট নেটিজেনদের অনেকেই মেনে নিতে পারেননি। কমেন্ট বক্সে ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, নেটিজেনদের একাংশ স্বরাকে গ্রেপ্তারের দাবিও তুলছেন।

এর আগেও আফগানিস্তান নিয়ে টুইট করেছিলেন স্বরা। তালেবানদের হিংস্র বাঘের সঙ্গে তুলনা করেছিলেন। আফগান নারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

বিষয়:আফগানিস্তান তালেবান স্বরা ভাস্কর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…