চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ এপ্রিল মুক্তি পাবে ‘স্বপ্নজাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
স্বপ্নজাল

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি ২৫ ফেব্রুয়ারি আনকাট সেন্সর পায়। এর পরেই ‘মনপুরা’ খ্যাত নির্মাতা সেলিম জানান, ‘স্বপ্নজাল’ মুক্তির তারিখ। বলেন, ৬ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে ছবিটি। প্রাথমিকভাবে ৩০ মার্চ মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও পরে ঠিক করেছি এপ্রিলের প্রথম শুক্রবার ‘স্বপ্নজাল’ মুক্তি দেব।

বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতার যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’ নির্মিত হয়েছে। তাই যৌথ প্রযোজনার নতুন নীতিমালা অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে নবগঠিত প্রিভিউ কমিটির কাছে সিনেমাটি প্রদর্শিত হয়। প্রিভিউ শেষে কমিটি স্বপ্নজাল সেন্সরে জমা দেওয়ার অনুমতি দেয়।

যৌথ প্রযোজনার নীতিমালায় নতুন প্রিভিউ কমিটি গঠনে দেরি হওয়ায় সিনেমাটি বেশ কিছুদিন আটকে ছিল। অবশেষে সবকিছু কাটিয়ে ৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে স্বপ্নজাল। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা।

ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরীমনি, আর অপু হয়েছেন ইয়াশ। ‘স্বপ্নজাল’ এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT