স্বতন্ত্র হিসেবে নির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন ভাবনা

নির্বাচন কমিশন সচিবালয়ের সাইনবোর্ড ও বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তারা এবারও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন।
তাদের কেউ বলছেন, নিজে মনোনয়ন না পেলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন। কেউ কেউ অবশ্য আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ১’শ ৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। যে ১’শ ৪৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিলো সেখানে ১৬ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন। তাদের বেশিরভাগই ছিলো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১১ জনকে আবার দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ।
স্বতন্ত্র এমপিরা বলছেন, এবারের নির্বাচনের আগে তাদের জনপ্রিয়তা আরো বেড়েছে। তাই আওয়ামী লীগের যে ঘোষণা, যার জনপ্রিয়তা বেশি তাকে মনোনয়ন দেবে দল, সে হিসেবে তারা দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
প্রশ্ন ছিলো, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তারা এবার মনোনয়ন না পেলে কী করবেন?
তবে তারা বলছেন, মনোনয়ন নিয়ে যাই হোক তারা যে মানুষের জন্য রাজনীতি করতে এসেছেন সেই মানুষের সঙ্গেই থাকবেন, স্থানীয় মানুষ যেটা চাইবেন সেটাই করবেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:






