চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্প্যানিশ অর্কেস্ট্রা থামিয়ে রুশ বিপ্লবের নেতা আকিনফিভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পুরো ১২০ মিনিট খেলে একটি গোলও করতে পারেনি স্পেন! নির্ধারিত সময়ের খেলায় যে দুটি গোল হল, তাতে রাশিয়ানদেরই অবদান। একটি নিজেদের জালে, বাকিটা পেনাল্টি থেকে স্প্যানিশ জালে। এটাই বলছে তারকাবহুল স্পেনকে কতটা ভুগিয়েছে ইগর আকিনফিভ নামের এক দেয়াল। এদিন ১১ স্প্যানিশের বিপক্ষে যেন একাই খেললেন রাশিয়ার গোলরক্ষক, টাইব্রেকে ঠেকালেন দুটি স্পটকিক। তাতে থেমে গেল স্প্যানিশ অর্কেস্ট্রা ছন্দ, জন্ম নিল আরেকটি রুশ বিপ্লবের।

কী করেননি আকিনফিভ! ১-১ গোলে সমতায় থাকা ম্যাচকে জিততে যখন মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে গেল স্পেন, তখন গোলবারের নীচে ভরসার দেয়াল রাশান অধিনায়ক। ৮৫ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার দূরপাল্লার শট যেভাবে ফিরিয়ে দিলেন, সেটা না হলে প্রথম ৯০ মিনিটের পরেই বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায় স্বাগতিকরা।

ইস্পাতের মত মনোভাব নিয়ে অতিরিক্ত সময়েও লড়ে গেলেন আকিনফিভ। দলকে নিয়ে গেলেন টাইব্রেক পর্যন্ত। টাইব্রেক নামক ভাগ্য পরীক্ষাতে দেশের প্রত্যাশার ভার সবটুকু নিয়ে গোলবারের নীচে দাঁড়ালেন। রাশান গোলরক্ষকের গ্লাভসে পরে রচিত হল রূপকথাই।

শুরুতে ইনিয়েস্তা ও পিকের নেয়া দুই শট ঠেকাতে পারলেন না। কিন্তু তৃতীয় শটে সফল। স্পেনের তৃতীয় শট নিতে আসেন কোকে। আকিনফিভ এবার আর ভুল করেননি। লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন।

চতুর্থ শটে আবারও ব্যর্থ হলেও কোকের শটটি ঠেকিয়ে কাজের কাজটা সেরে রেখেছিলেন আকিনফিভ। কারণ বাকি সতীর্থরা হাতছাড়া করেননি একটি স্পট-কিকের সুযোগও। তাতে স্পেনের পঞ্চম শটটি যখন ঠেকাতে এলেন, বেশ নির্ভার আকিনফিভ।

ম্যাচ বাঁচাতে তখন শট নিলেন স্পেনের ইয়াগো আসপাস, লাফিয়ে পড়ে মিস করতে যাচ্ছিলেন, কিন্তু হাত দূরে সরে গেলে কি হবে, পা দিয়ে ঠিকই ফিরিয়ে দিলেন বল। রাশিয়ান গোলরক্ষকের এই রিফ্লেক্স ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে অনেকদিনই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়ারাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT