চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের হাইকোর্টে কাতালোনিয়ার সাবেক স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
স্পেনের হাইকোর্টে কাতালান পার্লামেন্টের সাবেক স্পিকার

স্পেনের সর্বোচ্চ আদালতের তলবের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়েছেন কাতালান সংসদের সাবেক স্পিকার কার্মে ফরকাডেল। তিনিও স্বাধীন কাতালান আন্দোলনে অগ্রহী ভূমিকা পালন করেছিলেন। এ কারণে রাষ্ট্রদ্রোহ, দেশ বিরোধীতাসহ রাষ্ট্রের টাকা অপব্যবহারের অভিযোগে তিনিসহ আরও পাঁচ সাংসদের বিরুদ্ধে রিমান্ডের আদেশ আসতে পারে।

ইতোমধ্যে কাতালান সরকারের বহিষ্কৃত আট কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। স্বাধীনতার জন্য কাতালানের যাবতীয় প্রচেষ্টাকে অবৈধ ঘোষণা করে স্পেনের সাংবিধানিক আদালত।

এর আগে বেলজিয়ামে অবস্থান করা কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজদেমনসহ পাঁচজনের নামে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। গত রোববার তারা ব্রাসেলস পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে শর্ত সাপেক্ষে সাবেক চার মন্ত্রীসহ পুজদেমনকে মুক্তি দেয় বেলজিয়ামের আদালত।

শর্ত হিসেবে বিচারক বলেছেন: তারা অনুমতি ছাড়া বেলজিয়াম ছাড়তে পারবেন না এবং তাদের অবস্থানের বিস্তারিত বিবরণ আদালতকে দিতে হবে।

গত শুক্রবার স্প্যানিশ কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এর প্রতিক্রিয়ায় তিনি জানান: ন্যায় বিচারের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তিনি স্পেনে ফিরে যাবেন না।

স্পেনের অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা পুজদেমন ও তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং জনগণের তহবিলের অপব্যবহারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ দায়ের করেন।

Reneta

এর ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়। সেদিনই পুজদেমন কাতালোনিয়ার কয়েকজন নেতার সঙ্গে বেলজিয়ামে যান। অবশ্য পুজদেমন আগেই জানিয়ে রেখেছিলেন, আশ্রয় নেয়ার উদ্দেশ্যে সেখানে যাননি তারা।

মাদ্রিদের আপত্তি সত্ত্বেও অক্টোবরের শুরুর দিকে কার্লেস পুজদেমন কাতালোনিয়ার স্বাধীনতা বিষয়ে গণভোটের আয়োজন করেন। ওই ভোটের ফল স্বাধীনতার পক্ষে যাওয়ার ফলে আঞ্চলিক সংকট তৈরি হয়। কাতালান স্বাধীনতার পক্ষে-বিপক্ষে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো স্পেন জুড়েই।

কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে হওয়া গণভোট ইতোমধ্যে অবৈধ ঘোষণা করেছেন স্পেনের সাংবিধানিক আদালত। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এরপর কার্লেস পুজদেমনের স্থানীয় সরকারকে অবলুপ্ত করে কেন্দ্রীয় শাসন জারি করা হয়।

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে ১ অক্টোবর একটি গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনটিতে অধিকাংশ ভোটার স্বাধীনতার পক্ষে রায় দিলেও ভোটারের সংখ্যা ছিল অর্ধেকেরও কম।

এর কয়েকদিন পরই স্বাধীনতার ঘোষণা করে কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ঘোষণাকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে কেন্দ্রের শাসন জারি করে।

স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়া। জনসংখ্যা ৭৫ লাখ। স্পেনের মোট জনসংখ্যার ১৬ শতাংশ এই কাতালোনিয়ায়। অঞ্চলটির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। স্পেনের উত্তর-পূর্বের এই প্রদেশটির রাজধানী বার্সেলোনা। পাঁচ বছর ধরেই অঞ্চলটির স্বাধীনতার কথা উঠছে। তবে ২০১৫ সালে কাতালোনিয়ার প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান সেখানকার স্বাধীনতাকামীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতালানকাতালান সংকটকার্লোস পুজদেমন
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে এখনো মিলছে না রুপালি ইলিশ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT