ফুটবল

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো কবে-কখন, কোথায়

Real Madrid and Barcelona players clash during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্লাসিকো

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা কবে-কখন-কোথায় মুখোমুখি হবে নিশ্চিত করেছে লা লিগা। ক্ল্যাসিকো হবে রোববার, ২৬ অক্টোবর, বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে।

২০২৫-২৬ মৌসুমে দুই জায়ান্টের মধ্যে প্রথম লড়াই সান্তিয়াগো বার্নাব্যুতে হবে, কাতালানদের আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা।

৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে আছে মাদ্রিদ। গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৪ জয় এবং ১ ড্রয়ে দুইয়ে আছে।

গত মৌসুমে চারটি ক্ল্যাসিকোর সবকটি জয় পায় হ্যান্সি ফ্লিকের বার্সা। লা লিগায় দুবার এবং স্প্যানিশ সুপারকোপা এবং কোপা ডেল রে জিতে নেয় কাতালানরা।

২০২৪ সালের ২৬ অক্টোবর লা লিগার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ ব্যবধানে জয় পায় সফরকারী বার্সা। পরে সৌদি আরবের জেদ্দায় সুপারকোপা ফাইনালে ৫-২ ব্যবধানে জয় পায় তারা। সেভিলে কোপা ডেল রে ফাইনালে ৩-২ গোলে এবং মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে ৪-৩ গোলে জয় নিয়ে শেষ করে বার্সেলোনা।

বিষয়:এল-ক্লাসিকো কাতালান বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লস ব্লাঙ্কোস লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…