চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পট ফিক্সিংয়ে এলো সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার নাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

স্পট ফিক্সিংয়ে জড়িয়ে গেল সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হাসান রাজার নাম। টেলিভিশন চ্যানেল আল জাজিরার এক তথ্যচিত্রে পাকিস্তানি সাবেক এ ব্যাটসম্যানের সঙ্গে উঠে এসেছে ভারতের সাবেক ক্রিকেটার রবিন মরিসের নামও।

পাকিস্তানের হয়ে ১৯৯৬ সালে মাত্র ১৪ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় হাসানের। সেই রেকর্ডটি এখনো টিকে আছে। তবে উল্লেখযোগ্য কিছু করতে না পারায় মাত্র ৭ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেই শেষ হয় সর্বকনিষ্ঠ ক্রিকেটারের ক্যারিয়ার।

অনেকদিন পর আবারও সংবাদের শিরোনাম হলেন হাসান। তবে নেতিবাচক কারণে। খেলাধুলার বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে আনতে গিয়ে আল জাজিরার একটি তথ্যচিত্রে দেখা গেছে, একটি কক্ষে বসে হাসানকে নিয়ে ছদ্মবেশী এক সাংবাদিকের সঙ্গে কথা বলছেন রবিন মরিস। ২০০৭ সালে ‘নিষিদ্ধ’ আইসিএলে মুম্বাই চ্যাম্পসে একসঙ্গে খেলেছিলেন হাসান ও মরিস।

তথ্যচিত্রে দেখা যাচ্ছে, স্পট ফিক্সিং নিয়ে একাই কথা বলছেন মরিস। হাসান কোনো কথা বলেননি। মরিস বলছেন, এ গ্রেডের কোনো ক্রিকেটারকে এ কাজে জড়ানো যাবে না। বি, সি কিংবা ডি গ্রেডের ক্রিকেটারদের জড়ানো যায়। এসব কাজ দুবাই, হংকং, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কান লিগগুলোতেই করা সম্ভব।

অভিযোগ ওঠার পর এই ‘কথা না বলা’কেই ঢাল করেছেন পাকিস্তানি সাবেক। বলছেন কোন প্রকার ফিক্সিংয়ে জড়াননি তিনি। আর মরিস দাবি করেছেন, ফিক্সিং নিয়ে একটি তথ্যচিত্রে অডিশন দিচ্ছিলেন তিনি। কোনো প্রকার ফিক্সিংয়ে জড়াননি।

সেই তথ্যচিত্রে উঠে এসেছে ২০১৬ সালে অস্ট্রেলিয়া এবং ২০১৭ সালে ভারতের বিপক্ষে টেস্টে ‘পিচ’ ফিক্সিং করেছিল শ্রীলঙ্কা!

নিজ দেশের সাবেক ক্রিকেটারের নাম জড়ানোয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে সর্বোচ্চ তদন্তের আশ্বাস দিয়েছে পিসিবি।

ট্যাগ: পাকিস্তানি ক্রিকেটারপাকিস্তানি স্পট ফিক্সিং
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রোহিঙ্গাদের পুষ্টি সহায়তায় ফ্রান্সের পাঁচলাখ ডলার প্রদান

পরবর্তী

যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা

পরবর্তী

যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা

ওয়াটসনের শতকে চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT