ক্রিকেট

করোনাভাইরাস: পাকিস্তানি সাবেক ক্রিকেটারের মৃত্যু

ক্রিকেট মাঠে স্টাম্প ও বল, খেলোয়াড়ের অংশগ্রহণ নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে স্টাম্প ও বল দেখা যাচ্ছে, যা খেলাধুলার পরিবেশের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে মারা গেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। ৫০ বছর বয়সে সাবেক এ ব্যাটসম্যান পেশোয়ারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার।

কোভিড-১৯ রোগে পজিটিভ হওয়ার পর তিন দিন ধরে হাসপাতালটির আইসিইউতে ছিলেন জাফর।

১৯৮৮ সালে অভিষিক্ত বাঁহাতি এ ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৫ ম্যাচ। লিস্ট ‘এ’তে খেলেছেন ৬টি। ৮ বছরের ক্যারিয়ার। ১৯৯৪ সালে খেলা ছেড়ে দেন। পরে কোচিংয়ে নাম লেখান। পেশোয়ারের অনূর্ধ্ব–১৯ ও সিনিয়র দলের কোচ ছিলেন।

দেশটির আরেক সাবেক ক্রিকেটার আখতার সরফরাজের বড় ভাই জাফর। আখতার গত জুনে কোলন ক্যান্সারে ৪৩ বছর বয়সে মারা যান। তিনি খেলেছেন পাকিস্তান জাতীয় দলেও। তাদের ছোট ভাই ইরফান সরফরাজ খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।

বিষয়:করোনা ভাইরাস পাকিস্তানি ক্রিকেটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…