চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী নয়, ধোনির প্রথম প্রেম প্রিয়াঙ্কা (ভিডিও)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৬
বিনোদন
A A

এতোদিন সবার জানা ছিল ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক এমএস ধোনির প্রথম প্রেম তার স্ত্রী স্বাক্ষী। কিন্তু তথ্যটা ঠিক নয়; জানা গেলো তার প্রথম প্রেম প্রিয়াঙ্কা।

বিহারের দ্বারভাঙার মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করার কথা থাকলেও হঠাৎ এক দুর্ঘটনায় মারা যান প্রিয়াঙ্কা। ধোনির এমন অারো অনেক অজানা তথ্য বের হয়ে আসবে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ শিরোনামের সিনেমায়।

ভারতের ক্রিকেট দলের উইকেটরক্ষক হেলিকপ্টার শট দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান ধোনি। তার সম্পর্কে এক বাক্যে বলা যায়, আসলেন এবং গোটা ক্রিকেট বিশ্বকে জয় করলেন।

তবে বর্তমান অবস্থানে পৌঁছাতে ধোনিকেও পাড়ি দিতে হয়েছে কঠোর পথ। রাচির একজন সাধারণ বালক থেকে বিশ্ব দরবারে নিজেকে মেলে ধরতে করতে হয়েছে নানা ত্যাগ স্বীকার।

বলিউড পরিচালক নীরাজ পাণ্ডের নির্মাণে দেখা যাবে এমন এক ধোনিকে। গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। মুক্তি পাওয়ার পর এরই মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে এ ছবিটি। দু’দিনে প্রায় ৮৩ লাখ দর্শক দেখেছেন।

৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেইলরে ভারতীয় রেলে চাকরি করা থেকে শুরু করে, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হয়ে ওঠা, প্রেম থেকে শুরু করে ধোনির জীবনের নানা উত্থান-পতনের বিভিন্ন মুহূর্তকে।

Reneta

ক্রিকেটার ধোনির চরিত্রকে সিনেমায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এছাড়া সিনেমায় ধোনির বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ভূমিকা চাওলা এবং স্ত্রী সাক্ষীর চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

অনুপম খেরকে দেখা যাবে ধোনির বাবার ভূমিকায়। ফক্স স্টার স্টুডিওস এবং ইস্পায়ার্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধোনিসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT