চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনিকে বড় দায়িত্বের প্রস্তাব, গম্ভীরে ভরসা হারাচ্ছে বিসিসিআই?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে হতে চলেছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসরের আগে মহেন্দ্র সিং ধোনিকে বড় দায়িত্ব দেয়ার পরিকল্পনা করেছে ভারতীয় বোর্ড। আলোচনায় আছে সাবেক অধিনায়ককে মেন্টর হিসেবে চাচ্ছে বোর্ডটি। জাতীয় দলের বর্তমান পারফরম্যান্সে প্রধান কোচ গৌতম গম্ভীরের উপর আস্থা কমছে বলেও খবর দেশটির গণমাধ্যমে।

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমে বলেছেন, ‘ধোনিকে আরও একবার মেন্টর হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। বোর্ড মনে করছে, ওর মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে।’

ধোনি আগেও ভারত দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টর করা হয়েছিল। সেসময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন প্রধান কোচ। যদিও সাফল্য পাননি ধোনি। বিশ্বকাপে নকআউটে উঠতে পারেনি ভারত। গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল। বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন ধোনি।

এবার ধোনিকে প্রস্তাব দেয়া হলেও গ্রহণ করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ গম্ভীর। দুজনই একই সময়ে ভারত দলে খেলেছেন। ধোনিকে ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন গম্ভীর। কিন্তু তাদের পরিকল্পনা মেলে না। অনেকবার ধোনির সমালোচনা শোনা গেছে গম্ভীরের মুখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গম্ভীরধোনিবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পরীক্ষা স্থগিত

পরবর্তী

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

পরবর্তী
ফোন করে আহত নুরুল হক নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ফরহাদ

ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জের রিট শুনানি মঙ্গলবার

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT