চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৪ বর্ষী ধোনিকে এখনও দেখা যাবে আইপিএলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
৪৪ বছর বয়সী ধোনি আইপিএলে খেলছেন, মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সটা ৪৪ হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অধ্যায় এখনও শেষ হয়নি ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির। ক্যারিয়ারের এ বেলায় এসে তার সিদ্ধান্ত, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলবেন আরও এক মৌসুম। চেন্নাই সুপার কিংসের হয়েই সমর্থকদের সামনে ২০২৬ আইপিএলে হাজির হবেন উইকেটরক্ষক ব্যাটার।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশ্বি বিশ্বনাথ বলেছেন, ‘ধোনির আইপিএল খেলার খবর সত্য। মহেন্দ্র আমাদের বলেছে, আগামী বছরের আইপিএলেও তিনি খেলবেন।’

আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে দুজনই যুক্ত আছেন লম্বা সময় ধরে। ২০১৬ আসরে ৪৫ বছর বয়সে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল খেলেছিলেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ। ধোনি ২০২৬ আইপিএল খেললে তিনি হবেন আইপিএলে খেলা দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার।

সর্বশেষ আইপিএলে বাজে সময় পার করেছেন ধোনি ও তার দল চেন্নাই। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নিতে হয় তাদের। আইপিএলের ১৮ আসরের মধ্যে চেন্নাইয়ের হয়ে ধোনি খেলেছেন ১৬বার। বাকি দুই আসরে অন্য দলের হয়ে খেলেছিলেন তিনি। এপর্যন্ত চেন্নাইয়ের হয়ে ৪ হাজার ৮৬৫ রান করেছেন ধোনি। তার অধিনায়কত্ত্বেই পাঁচ শিরোপা জিতেছে চেন্নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকাশ্বি বিশ্বনাথচেন্নাইধোনিব্র্যাড হগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT