চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেডিয়ামেই বিধ্বস্ত লেস্টার সিটি মালিকের হেলিকপ্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্টেডিয়াম ছেড়ে বেরনোর পথে কার পার্কিংয়েই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি মালিকের হেলিকপ্টার। শনিবার ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী হয়ে থাকল লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়াম।

ঘরের মাঠে এদিন ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচ দেখে ফিরছিলেন লেস্টার সিটির চেয়ারম্যান। তবে ক্র্যাশ করার মুহূর্তে তিনি হেলিকপ্টারে ছিলেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রত্যক্ষদর্শীদের মতে, কার পার্কিং থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে হেলিকপ্টারটিকে ভস্মীভূত হতে দেখেন তারা। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কিং পাওয়ার স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে খেলা শেষ করে ২০১৬ ইংলিশ প্রিমিয়র লিগ জয়ী লেস্টার সিটি। খেলার শেষ বাঁশি বাজার ঘন্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর এই দুর্ঘটনার সম্মুখীন হয় ম্যানেজার শ্রীবদ্ধনাপ্রভার হেলিকপ্টারটি। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিপর্যয় মোকাবেলা বাহিনী।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, টেক অফের কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারের টেল রটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর হেলিকপ্টারটিকে নীচে নেমে আসতে দেখেন তারা। এরপর বিকট শব্দে নীচে আছড়ে পড়তেই ভয়াল আগুন গ্রাস করে হেলিকপ্টারটিকে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় স্টেডিয়াম সংলগ্ন পার্কিং।

তবে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে লেস্টার ফুটবলার থেকে সমর্থকদের মধ্যে। ক্লাবের ম্যানেজার আদৌ ওই হেলিকপ্টারে ছিলেন কিনা, জানতে উদগ্রীব হয়ে পড়েন তারা। স্টেডিয়ামের বাইরেই কান্নায় ভেঙে পড়েন লেস্টার গোলরক্ষক স্কেমিচেল। পরে ক্লাব অফিসিয়ালরা এক বিবৃতিতে শুধু বলেছে, ‘দুর্ঘটনার সময় চেয়ারম্যান ছিলেন কিনা সেটা আমরা এখনও বলতে পারছি না।’

২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়িন ইউরোর বিনিময়ে লেস্টার সিটির মালিকানা গ্রহণ করেন থাইল্যান্ডের শিল্পপতি ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা। ২০১৫-১৬ মৌসুমে তার মালিকানাধীনেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় লেস্টার। প্রাইভেট হেলিকপ্টারেই লন্ডন থেকে দলের ম্যাচ দেখতে আসতেন বছর ষাটের এই শিল্পপতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগলিড স্পোর্টসলেস্টার সিটিহেলিকপ্টার বিধ্বস্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

পরবর্তী

ছবি প্রচারণার জন্য আসামের রিমা দাস পেলেন এক কোটি রুপি

পরবর্তী

ছবি প্রচারণার জন্য আসামের রিমা দাস পেলেন এক কোটি রুপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবি ক্যাম্পাস সম্প্রসারণ পাশের গ্রামে, বিরোধিতায় শিক্ষার্থীরা

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT