জনপদ

স্কুলে যাবার পথে ট্রাকচাপায় মা-মেয়ের প্রাণ গেলো

স্কুলে যাবার পথে ট্রাকচাপায় মা-মেয়ের প্রাণ গেলো

জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা জলাটুল চাকিপাড়া মোড়ে ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সদর উপজেলার দেওপাড়া গ্রামের ওয়েলডিং মিস্ত্রি নুর আলমের স্ত্রী রিফা (২৪) ও তার মেয়ে আনিকা (৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান: সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন রিফা। পথে উপজেলার জলাটুল চাকিপাড়া মোড়ে একটি ট্রাক মা-মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:ট্রাকচাপা নিহত মা-মেয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…