বাংলাদেশ

স্কটিশ এমপিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী স্কটিশ এমপিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা একটি আধুনিক কক্ষে আলোচনা করছেন, যেখানে টেবিলের উপর মাইক্রোফোন ও নোটপ্যাড রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণে স্কটল্যান্ডে অবস্থান করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। স্কটিশ পার্লামেন্টের বাংলাদেশী বংশোদ্ভূত সংসদ সদস্য ফয়সল হোসেন চৌধুরীর আমন্ত্রণে বুধবার এডিনবরায় স্কটিশ পার্লামেন্টে যান মন্ত্রী।

ডক্টর হাছান মাহমুদ স্কটিশ এমপিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন।

পাশাপাশি দু’ দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে জলবায়ু সঙ্কট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানান তথ্যমন্ত্রী।

বিষয়:ডক্টর হাছান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…