প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে হবে ১ চুক্তি ও ৩ সমঝোতা স্মারক
প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী ও একজন নারী কর্মকর্তা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতাসহ থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরে এই চুক্তি হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ জানিয়েছেন, ইউএনস্কেপের আশিতম অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ ও নাবিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






