তামিম ইকবাল-সৌম্য সরকারের দুর্দান্ত শুরুর পর সাব্বির রহমানের অপরাজিত ৪৩ রানের ওপর ভর করে জিম্বাবুয়ের সামনে ১৬৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ ।
শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার সিদ্ধান্তের সঠিক প্রমাণে মাত্র ৫ ওভার ৫ বলেই ৪৫ রান তুলে নেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
দলীয় ৪৫ রানে তামিম বিদায় নিলেও সাব্বিরকে সঙ্গী করে রানের খাতা সচল রাখেন সৌম্য। শেষ পর্যন্ত ৩৩ বলে ৪৩ রান করে ফেরেন সৌম্য।
সৌম্যের বিদায়ে মাহমুদুল্লাহ ক্রিজে আসলেও বেশিক্ষণ থাকতে পারেননি। মাত্র ১ রানে তিনি ফিরে গেলে সাব্বিরের সঙ্গী হন মুশফিকুর রহিম। স্কোর বোর্ডে রান তখন ৩ উইকেটে ৭৬।
সাব্বির-মুশফিক দু’জনে স্কোর বোর্ডে ৪৬ রান যোগ করার পর পেশিতে টান লেগে মাঠ ছাড়েন মুশফিক। স্কোর বোর্ড রান তখন ১২৪ রান।
২০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ১৬৭। সাব্বির ৪৩ ও সাকিব ২৭ রানে অপরাজিত থাকেন।







