সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

সৌদি আরবের মাজমায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে শ্রমিকদের বহনকারী একটি ট্রাক ফ্লাইওভারের রেলিং ভেঙে খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ৩ জনের মৃত্যু হয়। তারা হলেন টাঙ্গাইলের আলম চাঁদ মিয়া, জামালপুরের মোহাম্মদ ওয়াহেদ আলী এবং কিশোরগঞ্জের মোহাম্মদ মাসুদ মিয়া।
আহত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




