ঘটনা সত্য: টানা ৭ মাস যৌন নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরে এসেছেন এক পুরুষ। সেখানে তিনবার বিক্রি হওয়া এক নারীও যৌন নির্যাতনের শিকার হয়ে ফিরে এসেছেন। দালাল চক্রের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে কাজের আশায় তার মতো অনেকে জাতীয় পরিচয়পত্রে বয়স বাড়িয়েছেন। প্রতারিত হয়ে দেশে ফিরে বয়স বেশি থাকায় গার্মেন্টসেও মিলছে না কাজ।





