জনপদ

মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মহাসড়কের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিষয়:অজ্ঞাত মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…