যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশী পিএইচডি শিক্ষার্থী হত্যা ঘটনায় অভিযুক্ত হিশাম সালেহ আবুঘারবেহকে দ্বিতীয় দিনের মতো আজ আদালতে হাজির করা হবে| নিখোঁজের ১২ দিন পরও শিক্ষার্থী বৃষ্টির মরদেহ পাওয়া যায়নি| ফ্লোরিডা থেকে উদ্ধার করা মরদেহের খণ্ডিত অংশটি নারী নাকি পুরুষের তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা চলছে|







