আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে বাংলাদেশী ও রোহিঙ্গা শরণার্থীসহ কমপক্ষে ২শ’৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫ জন রয়েছেন। দুর্ঘটনার কয়েকদিন পর ভাসমান অবস্থায় ৬ বাংলাদেশী ও ৩ রোহিঙ্গা শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।
