চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের স্বাধীনতা দিবসে প্রবাসীদের বিপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
প্রবাস সংবাদ
A A
সৌদি আরব

সৌদি আরবের ৯০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশন এর সহযোগিতায় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২০ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দাস্থ ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে সৌদি আরবের ক্রীড়াঙ্গনের শীর্ষ ৬টি ক্লাব অংশগ্রহণ করে।

সৌদি আরবের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিপিএল ২০২০ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেদ্দাস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার শামসুল হুদা, চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।

বিপুল সংখ্যক উচ্ছ্বসিত সৌদি আরব প্রবাসীদের অংশগ্রহণে জেদ্দার কিংডম স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জেদ্দাস্থ ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল স্পোর্টিং ক্লাব।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় বি এন এস ক্রিকেট ক্লাবকে ৭ রানে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে অপরাজিত ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল স্পোর্টিং ক্লাব।

আয়োজনের প্রধান অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার শামসুল হুদা বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংকটময় মুহূর্তে প্রবাসের মাটিতে বাংলাদেশী প্রবাসীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এরকম টুর্নামেন্ট আয়োজন করে স্থানীয়দের মাঝে বাংলাদেশের নামকে উজ্জ্বল করার প্রয়াস চলছে।

Reneta

বিশেষ অতিথি সৌদি বাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে প্রবাসী বাংলাদেশীরা ভালো থাকুক। পারিবারিক সমস্যাসহ বিভিন্ন কারণে প্রবাসীদের যে মৃত্যু হচ্ছে এজন্য নিয়মিত স্বাস্থ্যচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিয়মিত ব্যায়াম ছাড়াও তৈলাক্ত খাবার পরিহার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের সভাপতি রাসেল ভূঁইয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ প্রিমিয়ার লীগসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জুলাই ১৫, ২০২৬

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি, পদক দেবেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT