চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১:২৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A
রাষ্ট্রপতি ভাষণে বাংলাদেশের ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব উল্লেখ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তার হৃদয়ের গভীর থেকে উৎসারিত। তিনি ১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিলেও পরোক্ষভাবে বাঙালি জাতিকে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন।

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। এ সময় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জাতির পিতা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পূর্বে অনেকেই তাকে অনেক রকম পরামর্শ দিয়েছিলেন। সেদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে বলেছিলেন ‘তুমি মন থেকে যা বিশ্বাস করো, সেই বিশ্বাস থেকেই আগামীকাল বক্তৃতা করবে।’ বঙ্গবন্ধু সেভাবেই তাঁর বিশ্বাস ও হৃদয়ের গভীর থেকে সেদিন ভাষণ দিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমাদের জাতীয় জীবনে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ তারিখ জাতির পিতার জন্মদিন ও এছাড়া ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, তাই এ মাস আমাদের জন্য অত্যন্ত গর্বের মাস। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী ভাষণ।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকালে তিনি বাংলাদেশের সকল খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠতো।

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সবার অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য প্রবাসীদের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবুল কালাম রিয়াদে ৭ মার্চের আলোচনা সভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার বক্তব্যে বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ অন্যতম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল প্রাজ্ঞ ও কৌশলী ভাষণ। তাই পৃথিবীর অনেক রাষ্টবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক ৭ মার্চের ভাষণকে নিয়ে করেছেন বহুমাত্রিক আলোচনা। এ ভাষণ নিয়ে এখনও গবেষণা চলছে এবং ভবিষ্যতে এ ঐতিহাসিক ভাষণ নিয়ে আরো ব্যাপক গবেষণা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে নিউজউইক বঙ্গবন্ধুকে “পোয়েট অব পলিটিক্স” বা ‘রাজনীতির কবি’ উপাধি যথার্থ হয়েছিল।

আলোচনা অনুষ্ঠানে সৌদি আরব সফররত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ও উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে রিয়াদ প্রবাসী মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী এম এ জলিল, এম আর মাহবুব, ও আব্দুস সালাম বক্তব্য প্রদান করেন। এ সময় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। দূতাবাসের কাউন্সেলর মো. বেলাল হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন।

দিবসটি উপলক্ষ্যে আজ সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এছাড়া দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আজ সকালে দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের অডিটোরিয়ামে বাংলাদেশে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত “ঐতিহাসিক ৭ মার্চ, ২০২২” উদযাপন অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়। দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীরা ও সৌদি আরব প্রবাসীরা অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।

ট্যাগ: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

`খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি পৃথিবীকে নরকের দিকে ঠেলে দেবে’

পরবর্তী

ঐতিহাসিক এমসিজিতে হবে ওয়ার্নের শেষকৃত্য

পরবর্তী
শেন ওয়ার্নের স্মরণে বিশাল স্ক্রিনে ছবি ও জীবনকথা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক এমসিজিতে হবে ওয়ার্নের শেষকৃত্য

বিশ্বজুড়ে পণ্য বাজার নজরদারি করছে এফএও

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT