গৃহকর্মীদের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, সৌদি নিয়োগকর্তাদের প্রত্যেক গৃহকর্মীর জন্য বার্ষিক ২ লাখ ২০ হাজার ১৮০ টাকা ফি দিতে হবে।
সৌদি গেজেট জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রী পরিষদ গৃহকর্মীদের উপর শুল্ক আরোপের এ সিদ্ধান্ত নেয়।
মন্ত্রী জানান: সৌদি নিয়োগকর্তাদের বার্ষিক ফি দিতে হবে। তবে মানবিক কারণে শুল্ক ছাড় দেওয়া হবে। যেমন- পরিবারের কোনো সদস্যকে চিকিৎসা সেবা দিতে বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য নিয়োগ করা শ্রমিকদের জন্য শুল্ক ছাড় দেওয়া হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মীদের জন্য ফি দুই ধাপে কার্যকর হবে। প্রথম ধাপটি নতুন নিয়োগের জন্য ২২ মে, ২০২২ থেকে কার্যকর হবে। দ্বিতীয় পর্যায়ে ১১ মে, ২০২৩ থেকে অব্যাহতিপ্রাপ্ত সংখ্যার বেশি নতুন এবং বিদ্যমান উভয় গৃহকর্মীদের জন্য কার্যকর হবে।







