চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল হত্যার বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং চট্রগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহেলের নৃশংস হত্যার বিচার চেয়ে বিবৃতি দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামীকাল রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন ডেকেছেন তারা।

শনিবার এক বিবৃতিতে সোহেল হত্যা ও তাকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

Banglabid

এরআগে, বাদ আছর নিহত সোহেলের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

ওই দোয়া মাহফিলে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।

গত ৭ জানুয়ারি সোহেলকে চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে বাজারে নৃশংসভাবে হত্যা করা হয়।

Reneta

তবে সোহেলকে গণপিটুনির নামে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, স্থানীয় কাউন্সিলর সাবের আহমদ সওদাগর ও জাতীয় পার্টির নেতা ওসমান খান পরিকল্পিতভাবে সোহেলকে গণপিটুনির নামে খুন করেছেন।

পুলিশের সুরতহাল প্রতিবেদনেও সোহেলের শরীরে ২২টি গভীর ক্ষতচিহ্ন আছে বলে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, এসব ক্ষতের কারণে দ্রুত রক্তক্ষরণ হয়ে মারা গেছেন সোহেল। তার কপালের বাম পাশে, মাথার ডান পাশে ও পেছনে ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। ডান কাঁধে, পেটের বাম পাশে, বুকের নিচে, শরীরের পেছনে ও ঊরুতে ১৩টি এবং বাম পায়ে দুটি গভীর ক্ষত রয়েছে।

ধারণা করা হচ্ছে দা দিয়ে কুপিয়ে বা ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা রিপোর্টাস ইউনিটিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাদা পোশাকে পাকিস্তানের দুর্দশা চলছেই

পরবর্তী

সিলেটকে হারিয়ে উড়ন্ত ঢাকার চারে চার

পরবর্তী

সিলেটকে হারিয়ে উড়ন্ত ঢাকার চারে চার

ফ্রান্সে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ

সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT