বলিউডের সঙ্গে সমান তালে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন কিং খান শাহরুখ। রাজার সঙ্গে রানী হয়েছেন জাঙ্গলি বিল্লি’প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি একটি বেসরকারি সোশ্যাল মিডিয়া সংস্থা আয়োজিত ‘সোশ্যাল মিডিয়া ২০১৫’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘কিং অব সোশ্যাল মিডিয়া’র দৌড়ে বলিউডের সবাইকে পেছনে ফেলে ‘রাজা’ খেতাব জিতে নিয়েছেন শাহরুখ খান।
সোশ্যাল মিডিয়ায় রাজা থাকলে তো রানী থাকবেই। এবার ‘কুইন অব সোশ্যাল মিডিয়া’ রানী খেতাবটি নিজের করেছেন ‘জাঙ্গলি বিল্লি’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া।
এছাড়া এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের সম্মানিত করা হয়।
ফিটনেস আইকন নারী বিভাগে ‘কিক’ খ্যাত জ্যাকুলিন ফার্নান্দেজ, ফিটনেস আইকন ছেলে বিভাগে নতুন অভিনতা টাইগার শ্রফ আর নবাগত অভিনতা হিসেবে অজুর্ন কাপুরকে সম্মাননা জানানো হয়।






