আন্তর্জাতিক

সোনিয়া গান্ধী ও মনমোহন সিং গ্রেফতার

সোনিয়া গান্ধী ও মনমোহন সিং গ্রেফতার

গণতন্ত্র বাঁচানোর দাবিতে গান্ধী-মনমোহনের নেতৃত্বে নয়াদিল্লির রাজপথে
শুক্রবার পদযাত্রার ডাক দিয়েছিল কংগ্রেস। সংসদ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল
মিছিলের। কিন্তু মাঝপথেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল পুলিশ।
সোনিয়ার নেতৃত্বে সেই ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোতে থাকে মিছিল। তখনই
আটক করা হয় সোনিয়াসহ কংগ্রেসের শীর্ষ নেতাদের।

গণতন্ত্র বাঁচানোর দাবিতে গান্ধী-মনমোহনের নেতৃত্বে নয়াদিল্লির রাজপথে শুক্রবার পদযাত্রার ডাক দিয়েছিল কংগ্রেস। সংসদ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিলের। কিন্তু মাঝপথেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল পুলিশ। সোনিয়ার নেতৃত্বে সেই ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোতে থাকে মিছিল। তখনই আটক করা হয় সোনিয়াসহ কংগ্রেসের শীর্ষ নেতাদের। তবে এই আটক ছিলো সীমিত সময়ের জন্য। এরপরই তাদেরকে গাড়ি নিয়ে সংসদে যেতে দেয় পুলিশ।

এই ঘটনার আগে আগে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সোনিয়া। অগাস্টাওয়েস্টল্যান্ড কেলেঙ্কারির অভিযোগে সংসদের চলতি অধিবেশন শুরু থেকেই উত্তাল। সোনিয়া গান্ধী ও মনমোহন সিং গ্রেফতার

সোনিয়া গান্ধী, আহমেদ পটেল-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে প্রতিদিনই সংসদে সমালোচনা করছে বিজেপি। একই কাজ করছে তৃণমূলও। পাল্টা আক্রমণে কংগ্রেস এবং বিভিন্ন রাজ্যে তার সহযোগী দলগুলি। কংগ্রেস বলছে, ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করিয়ে সরকার প্রমাণ করুক, সোনিয়া কেলেঙ্কারিতে জড়িত।

নরেন্দ্র মোদী দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিতে চাইছেন বলেও কংগ্রেস অভিযোগ করছে। তবে বিজেপি বলেছে, কংগ্রেসের এই পদযাত্রা আসলে কেলেঙ্কারির দিক থেকে নজর ঘোরানোর চেষ্টা।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…