লা লিগায় শিরোপার কাছে থাকা বার্সেলোনা সেল্টা ভিগোর বিপক্ষে নিয়মিত একাদশের চারজনকে ছাড়া মাঠে নামবে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
এর আগে বার্সা কোচ ভালভার্দে জানিয়েছিলেন, এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেয়া হতে পারে। কিন্তু মার্কা তাদের এক খবরে দাবি করছে, মেসি থাকবেন। বিশ্রামে যাবেন জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ এবং সার্জিও বুসকেটস।
এই চারজনের মধ্যে বুসকেটস এবং রাকিটিচের ইনজুরি। শনিবারের কোপা ডেল রে ফাইনালে খেলতে পারেন তারা।
পিকে কয়েক সপ্তাহ ধরে ডান হাঁটুর ইনজুরি নিয়ে খেলে আসছেন। তাই তাকেও বিশ্রাম দিচ্ছেন ভালভার্দে।
লা লিগায় ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭১। ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মাদ্রিদ।







