বিনোদন

সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতল ‘প্রমিজিং ইয়ং ওমেন’

অভিনেত্রী বা শিল্পী এ্যাওয়ার্ড গ্রহণ করছেন, পেছনে সিল্কি নীল পর্দা ও মঞ্চের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী বা শিল্পী একটি এ্যাওয়ার্ড গ্রহণ করছেন, পেছনে নীল রঙের পর্দা ও মঞ্চের আলো।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৩ তম অস্কার আসরে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন এমেরাল্ড ফেনেল। ‘প্রমিজিং ইয়ং ওমেন’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে মিনারি, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ, সাউন্ড অব মেটাল, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন।

প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ২৬ এপ্রিল, সোমবার ভোর ৬টায়)। গত দুইবারের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক ছিল না।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হয়েছে।

বিষয়:৯৩ তম অস্কার অস্কার অস্কার ২০২১ দ্য ট্রায়াল অব দ্য শিকাগো প্রমিজিং ইয়াং ওমেন মিনারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…