অন্যান্য খেলা

সেরা চারের আগে অতি সাবধানী ভারত

ভারতীয় খেলোয়াড়ের হাতে পুরস্কার নিয়ে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা বা খেলোয়াড় পুরস্কার গ্রহণের সময়, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো সহ ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানকে ৬-০ গোলে বিধ্বস্ত করা ম্যাচে দুবার বল জালে পাঠিয়েছেন হারমানপ্রিত সিং। তবে দারুণভাবে প্রতিপক্ষের আক্রমণ ও একাধিক গোল প্রতিহত করে জাল অক্ষত রাখার পুরস্কার মিলেছে সুরাজ কারকের। ম্যাচসেরা হয়েছেন ভারত গোলরক্ষক।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এসে ভালোলাগার কথা জানিয়ে গেলেন অমায়িকভাবে। সুরাজ বলে গেলেন, ‘ম্যাচসেরার পুরস্কার পেয়ে বেশ ভালো লাগছে। দলের দরকার মতো কাজ করতে পেরেছি। পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে।’

বাংলাদেশ এবং এশিয়ান হকি ফেডারেশন ভালো একটি আসরের আয়োজন করেছে, এমন মন্তব্যের পাশাপাশি ভারত গোলরক্ষক সেমিফাইনাল নিয়ে আগাম বার্তা দিয়ে গেলেন, ‘শুধুমাত্র সেমিফাইনাল নয়, আমরা সব ম্যাচকেই গুরুত্বপূর্ণ ভেবে মাঠে নামছি। ভালো প্রস্তুতি নিয়েই খেলতে নামব।’

সেমিতে ভারতের প্রতিপক্ষ জাপান। কিন্তু সেই প্রতিপক্ষ হতে পারত পাকিস্তানও। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোয় সেটি ঘটেনি। সেরা চারের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার আগে পাকিস্তান নিয়েও বলতে হয়েছে সুরাজকে।

‘কোনো দলকেই আমরা সহজ ভাবছি না। সব দলই প্রস্তুত হয়ে আছে। কেউ সহজ প্রতিপক্ষ নয়। যারাই আমাদের প্রতিপক্ষ হোক, তাদের সহজ ভাবা ঠিক হবে না।’

বিষয়:এশিয়ান হকি ফেডারেশন জাপান পাকিস্তান ভারত হারমানপ্রিত সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…