চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা করদাতাদের তালিকায় তারা তিনজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

দেশের তারকা অভিনেতা শাকিব খান। এই সময়ে অভিনয় জগতে তাকে বলা হয় সুপারস্টার। তার নামের আগে অনেকেই ‘নাম্বার ওয়ান’ শব্দ দুটিও যোগ করে তাকে বিশেষায়িত করেন। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরে করদাতা হিসেবে অভিনেতা-অভিনেত্রী বিভাগে ‘সেরা’ হতে পারেননি শাকিব। বরং সেরা করদাতা হিসেবে নাম লেখালেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে শাওনের পরেই আছে শাকিব খানের নাম।

২০১৬-১৭ অর্থবছরে অভিনেতা-অভিনেত্রী বিভাগে সেরা করদাতা হয়েছেন মেহের আফরোজ শাওন। আর এর পরের দুটি স্থানে আছেন যথাক্রমে শাকিব খান ও জাহিদ হাসান।

অভিনেতা-অভিনেত্রী বিভাগ ছাড়াও শোবিজ অঙ্গনের সংগীত বিভাগ থেকেও তিনজন সেরা করদাতার নাম প্রকাশ করেছে এনবিআর। প্রথমেই আছে সংগীতশিল্পী রুনা লায়লার নাম। এরপর রয়েছে এসডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যার নাম।

সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। সবার নামের তালিকা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে এনবিআর।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। যেকোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধাও দেওয়া হবে। এ ছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ড দেওয়ার পর থেকে এর মেয়াদ থাকবে এক বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডি রুবেলরুনা লায়লাশাওনশাকিব খানসেরা করদাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূ নিহত

জুলাই ১২, ২০২৬

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT