চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে যাচ্ছে ‘প্রেম চোর’, মুক্তির সম্ভাবনা ঈদে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
বিনোদন
A A

গুণী নির্মাতা উত্তম আকাশ পরিচালিত ছবি ‘প্রেম চোর’। এ বছর ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এর শুটিং। পুরোপুরি কাজ শেষ। এবার অপেক্ষা মুক্তির। তার আগে মুক্তির অনুমতি নিতে সেন্সরে যাচ্ছে ‘প্রেম চোর’। 

পরিচালক উত্তম আকাশ চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ২১ তারিখ সেন্সর জমা দেয়া হবে ‘প্রেম চোর’। আশা করছি, আনকার্ট সেন্সর সনদ পাবে ‘প্রেম চোর’।

‘প্রেম চোর’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের শান্ত খান ও ভারতীয় অভিনেত্রী নেহা আমানদীপ, যিনি পাঞ্জাবি বংশোদ্ভূত। কাজ করেছেন জি বাংলার ‘স্ত্রী’ ও স্টার জলসার ‘ওম নব সিবা’ সিরিয়ালে। এই ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানের পুত্র শান্ত খানই এ ছবির নায়ক। এ ছবির মাধ্যমে শান্ত চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি বলেন, প্রস্তুত হয়েই চলচ্চিত্রে অভিনয় করেছি। দেশের বাইরে থেকে অভিনয়, নাচের গ্রুমিং করেছি। পরিচালক যেভাবে বলেছেন কাজের চেষ্টা করেছি। সবার সহযোগিতা পেলে আগামীতে চলচ্চিত্রে নিয়মিত হতে চাই।

পরিচালক উত্তম আকাশ বলেন, শান্ত এখনও ছেলে মানুষ। ওর থেকে অনেক বেশি আশা করতে পারিনা। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটুকু আশা কাছে করেছিলাম সেটা পেয়েছি।

এদিকে, ছবির প্রযোজক সেলিম খান বলেন, ‘প্রেম চোর’ আসন্ন ঈদে মুক্তির সম্ভাবনা আছে। তবে এখনও পুরোপুরি হয়নি। কারণ, ঈদের ছবিতে বিশ্বকাপ ক্রিকেটের প্রভাব পড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। তিনি চাইছেন, চলচ্চিত্রে শান্ত খানের যাত্রা রাজকীয় হোক।

তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে, ঈদে শাকিব খান-বুবলীর ‘পাসওয়ার্ড’ ও অনন্য মামুনের ‘আবার বসন্ত’র মুক্তি নিশ্চিত হলেও শাকিব অভিনীত ‘নোলক’র মুক্তিতে এখনও অনিশ্চয়তা কাটেনি। যদি এ ছবি মুক্তি না পায়, তবে ‘প্রেম চোর’ হবে ঈদের ছবি।

‘প্রেম চোর’ ছবিতে শান্ত-নেহা ছাড়াও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। ছবির ৪ টি লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলোতে কণ্ঠ দিয়েছে আঁখি আলমগীর, সাবরিনা সাবা, শাহরিয়ার রাফাত, জেমি ইয়াসমিন, প্রীতম। এ ছবির গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

 

ট্যাগ: উত্তম আকাশনেহা আমানদীপপ্রেম চোরলিড বিনোদনশান্ত খানশাপলা মিডিয়াসেলিম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ

পরবর্তী

তর সইছে না স্টোকসের

পরবর্তী

তর সইছে না স্টোকসের

কৃষকদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি: দুদু

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT