বাংলাদেশ

সেন্ট মার্টিনকে মিয়ানমারের অংশ দাবি করায় রাষ্ট্রদূতকে তলব

সেন্টমার্টিনে পর্যটকরা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে পর্যটকরা সমুদ্রে হাঁটছেন এবং পাথর ও জলরাশি উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে মিয়ানমার তার নিজের ভূখণ্ডের অংশ হিসেবে উপস্থাপন করায় ঢাকায় নিযুুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ লুইন ও’কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে এমন মিথ্যা দাবির জন্য বাংলাদেশের পক্ষ থেকে তীব্র ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক ইউনিটের প্রধান রিয়ার এডমিরাল এম. খুরশেদ আলম মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ লুইন ও’কে তলব করে তার হাতে প্রতিবাদ লিপি তুলে দেন।

সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানোর কথা স্বীকার করে মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, ভুলবশত এটি হয়ে গেছে। যদি কেউ ১৯৩৭ সাল থেকে ইতিহাসের দিকে তাকায় তাহলে দেখা যায় সেন্ট মার্টিন দ্বীপটি কখনোও মিয়ানমারের অংশ ছিল না।

বিষয়:প্রবাল দ্বীপ মিয়ানমারের রাষ্ট্রদূত সেন্ট মার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…