চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, বাংলাদেশের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের প্রতিবাদে বাংলাদেশি কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির।

মন্ত্রণালয়ের তলব পেয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এলে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েরের কাছে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

Banglabid

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির এবং মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ের বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে একটি প্রতিবাদ-লিপি পেশ করা হয়।

গতকাল বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে একজন বাংলাদেশি এবং একজন রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনার পর থেকে সীমান্তে সতর্কতা পরিস্থিতি বিরাজ করছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। গতকালও থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। সব মিলিয়ে রাখাইনের দুই পক্ষের সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়াচ্ছে।

Reneta

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনা বাংলাদেশকে ক্ষুব্ধ করেছে। এর জেরে আজ মঙ্গলবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হচ্ছে।

গতকাল সোমবার সন্ধ্যায় সরকারি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং কিউ মোয়েমিয়ানমারমিয়ানমারের রাষ্ট্রদূতরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমার ইস্যু জাতিসংঘের নজরে আনবে বাংলাদেশ: ওবায়দুল কাদের

পরবর্তী

‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ আয়োজনে এবার অতিথি হচ্ছেন অর্থমন্ত্রী

পরবর্তী
অর্থমন্ত্রীকে ফুলের তোড়া প্রদান করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'কৃষি বাজেট, কৃষকের বাজেট' আয়োজনে এবার অতিথি হচ্ছেন অর্থমন্ত্রী

চুরি করতে ঢুকে মা-মেয়েকে ধর্ষণ, টাকা-স্বর্ণ লুট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT