মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে বান্দরবানে বাংলাদেশি নারীসহ দু’জনের মৃত্যুর ঘটনাসহ চলমান পরিস্থিতির বিষয়ে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানান। ভারত সফরে মিয়ানমারের ইস্যু নিয়ে ভারতের সাথে আলোচনা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।







