চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ঐতিহাসিক ছবির কাহিনী বললেন বিদায়ী নেহেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেহেরা ও অন্য একজনের সঙ্গে একত্রে দাঁড়িয়ে থাকা যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় বলার দিন বিরাট কোহলির সঙ্গে তোলা সেই ঐতিহাসিক ছবিটি নিয়ে কথা বলেছেন ভারতীয় পেসার আশিস নেহেরা। ছবিটি ভাইরাল হওয়ার পেছনে কোহলিকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলে বিদায় নিয়েছেন নেহেরা। ৫৩ রানের জয় দিয়ে তাকে বিদায় জানায় কোহলির দল। নেহেরা অবসরের ঘোষণা দিয়েছিলেন গত অক্টোবরে।

‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। তারপরও ছবিটি ভাইরাল হয়ে যায়। এর কারণ আজকের কোহলি। অন্যথায় ছবিটি শুধুমাত্র ছবিই থাকতো।’ বলছিলেন আপ্লুত নেহেরা।

Banglabid

নেহেরা বলেন, ‘১৩ বছর আগে ছবিটি তোলা হয়। তখন কেউ এটি নিয়ে কথা বলেনি। এখন বিরাট কোহলি এই জায়গায় এসেছে বলেই কথা হচ্ছে।’

ভারতীয় ক্রিকেটাররা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বিদায়…

নেহেরার বিদায়ী ম্যাচটি জিততে হলে নিউ জিল্যান্ডকে টপকাতে হতো রানপাহাড়। কোহলিরা সেটা হতে দেননি। ভারতের করা ২০২ রানের জবাবে ১৪৯ রানে থেমে যায় কিউইরা। নেহেরা ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে উইকেটহীন।

ভারতের হয়ে নেহেরার আন্তর্জাতিক অভিষেক হয় মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে, ১৯৯৯ সালে। দেশের জার্সিতে খেলেছেন ১৭টি টেস্ট, ১২০টি একদিনের ম্যাচ এবং ২৭টি টি-টুয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ৪৪, ওয়ানডেতে ১৫৭ ও ছোট ফরম্যাটে ৩৪টি উইকেট আছে তার।

Reneta

নেহেরা জানান, কিশোর বিরাটের সঙ্গে ওই ছবিটি ১৩ বছর আগে তোলা হয়। কোনও এক স্কুল টুর্নামেন্টের ফাইনালে কোহলির হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন তিনি।

সেই কোহলি বিদায় বেলায় নেহেরার হাতে স্মারক তুলে দেন। এক যুগ আগের স্মৃতি স্মরণ করে নেহেরা-কোহলি ভাবতেই পারেন, সময় বড় মধুর। কভু কাছে, কভু সুদূর!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT