চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজিত-মিথিলার নতুন অধ্যায় শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কলকাতার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী মিথিলা। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম।

এসময় বিয়ের পোশাকে সৃজিত ও মিথিলার একটি ছবিও প্রকাশ্যে আসতে দেখা গেছে। যে ছবিতে লাল জামদানি শাড়িতে দেখা গেছে মিথিলাকে। আর সৃজিত পরেছেন কালো পায়জামা ও পাঞ্জাবি, তার উপরে লাল জহরকোট। ছবিটি প্রকাশ্যে আসার পর পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে যেতে থাকে।

দুজনের পক্ষ থেকেই অনেক শুভাকাঙ্ক্ষিদের সেই ছবিটি শেয়ার করে তাদের শুভ কামনা জানাতেও দেখা গেছে। সবাই নবদম্পতির জন্য আশীর্বাদ করেন।

ঘরোয়াভাবে সৃজিত-মিথিলার বিয়েতে দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়া তেমন আর কেউ থাকবেন না, এটা আগেই জানিয়েছিলেন তারা।

বহুদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা।

গেল মাসেও গুঞ্জন উঠেছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এসময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে ফোকফেস্ট-এও একসঙ্গে দেখা গেছে।

Reneta

যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি বরাবরের মতো সেসময় অস্বীকার করেছিলেন সৃজিত। কিন্তু এটা যে সত্যি সত্যিই বিয়ের প্রস্তাব নিয়ে আসা ছিলো, তা আজ স্বীকার করেছেন সৃজিত-মিথিলা।

মূলত, অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। এরপর ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। যা আজ পরিণতি পেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাবিয়েমিথিলালিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

৫২ বছর পর ইতিহাস গড়া হাইতি যেন এক ‘প্রবাসী দল’

মে ১৭, ২০২৬

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT