ফুটবল

সুয়ারেজের জায়গায় মার্টিনেজ?

সুয়ারেজের জায়গায় মার্টিনেজ?

লুইস সুয়ারেজকে ছাড়া পথ চলার ছক কষছে বার্সেলোনা। কারণ ক্যাম্প ন্যুতে আলো ধীরে ধীরে কমে আসছে ৩২ বছরের উরুগুয়েন তারকার। সুয়ারেজের জায়গা পূরণে তাই এদিক-ওদিক চোখ ফেরাচ্ছে কাতালানরাও।

সুয়ারেজের সম্ভাব্য পরিবর্তন সনাক্ত করছে বার্সা এবং তাদের নজর ইউরোপেই। তবে খেলোয়াড় সাউথ আমেরিকার। সেই নজর আপাতত আর্জেন্টিনার লৌতারো মার্টিনেজের দিকে। ইন্টার মিলানের এই উঠতি তারকাকে মনে ধরেছে মেসির দলের।

আর্জেন্টাইন তারকার দিকে যে বার্সা নজর দিয়েছে, সে খবর দিয়েছে মুন্ডো দেপোর্তিভো।

বার্সার কোচ আর্নেস্টো ভালভার্দে বার্সায় সুয়ারেজের পরিবর্ত হিসেবে লম্বা সময়ের জন্য কাউকে আনতে চান। কারণ, আসছে জানুয়ারিতেই ৩৩ বছরে পা দেবেন লিভারপুলের সাবেক তারকা।

শুক্রবার মুন্ডো তাদের প্রথম পাতায় মার্টিনেজের বড় ছবি ছেপে লিখেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের মধ্যেই আর্জেন্টিনার আন্তর্জাতিক তারকা মার্টিনেজের দিকে নজর দিয়েছে বার্সা।

বিষয়:বার্সা লৌতারো মার্টিনেজ সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…