চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপারি চোরাচালানে অভিযুক্ত জয়সুরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও বিতর্কে জড়াল শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার নাম। এবার তার বিরুদ্ধে অভিযোগ চোরাচালানের। কিসের চোরাচালান করেছেন লঙ্কান কিংবদন্তি? হিন্দুস্থান টাইমস জানাচ্ছে, পচা সুপারি।

ভারতের নাগপুরে কয়েক’শ কোটি টাকার পচা সুপারি বাজেয়াপ্ত করেছে কাস্টমস বিভাগ। তারাই জানিয়েছে জয়সুরিয়ার নাম।

বিবৃতি দিয়ে মহারাষ্ট্র কাস্টমস বিভাগ জানিয়েছে, ইন্দোনেশিয়া থেকে শ্রীলঙ্কা হয়ে পচা সুপারি ভারতে ঢোকে। অনেকদিন ধরেই বেআইনি এই ব্যবসার রমরমা ভাব চলছে এবং এই পচা সুপারি চোরাচালানের পেছনে জয়সুরিয়ার নামই উঠে আসছে।

এখানেই শেষ নয়, জয়সুরিয়ার সঙ্গে আরও দুজন শ্রীলঙ্কান ক্রিকেটার নাকি এই চোরাচালানের সঙ্গে যুক্ত। তবে সেই ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি মহারাষ্ট্র কাস্টমস বিভাগ।

এর আগে আইসিসির তদন্তে সহযোগিতা না করার জন্য দুর্নীতি দমন শাখার তোপের মুখে পড়েছিলেন জয়সুরিয়া। কিন্তু এবার যে চোরাচালানের অভিযোগ তার বিরুদ্ধে উঠল সেটা আরও গুরুতর।

অভিযোগে ওঠার পর জয়সুরিয়াকে অবিলম্বে ভারতে আসতে বলা হয়েছে। তদন্তকারী দপ্ততের পক্ষ থেকে শ্রীলঙ্কা সরকারের কাছে চিঠিও দেয়া হয়েছে বলে জানাচ্ছে হিন্দুস্থান টাইমস। সেখানে জয়সুরিয়াসহ বাকি দুই ক্রিকেটারকেও তদন্তকারী অফিসারদের সামনে হাজিরা দিতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সনাথ জয়সুরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থিতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

পরবর্তী

নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা চান গার্মেন্টস শ্রমিকরা

পরবর্তী

নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা চান গার্মেন্টস শ্রমিকরা

উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের উইং কমান্ডার নিহত

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT