চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটের বিষয়ে সৎ ও স্বচ্ছ থেকেছি: জয়সুরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সনাথ জয়সুরিয়ার বিরুদ্ধে একদিন আগে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। অভিযোগের পরেরদিনই মুখ খুললেন এ লঙ্কান সাবেক। জানিয়েছেন, ক্রিকেটের বিষয়ে সৎ ও স্বচ্ছ থেকেছেন তিনি। মঙ্গলবার সংবাদ বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করেন জয়সুরিয়া।

জয়সুরিয়ার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন ইউনিট ২.৪.৬ ও ২.৪.৭ ধারায় অভিযোগ এনেছে। কারণ দর্শানোর জন্য ১৪ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে তাকে। তার আগেই অবস্থান পরিষ্কার করলেন এ শ্রীলঙ্কান। কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আন হয়নি বলেও দাবি করেছেন।

সাবেক এ বিস্ফোরক ব্যাটসম্যান বিবৃতিতে জানান, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত এমন বিষয়ে সবসময় সৎ এবং স্বচ্ছ থেকেছি। আমার ওপর ম্যাচ ফিক্সিং, মাঠের উইকেট ফিক্সিং কিংবা এ ধরণের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো অভিযোগ তারা পায়নি। আর এ কারণে তারা আমার বিরুদ্ধে দুর্নীতিদমন ইউনিটকে অসহযোগিতার অভিযোগ এনেছে।

৪৯ বছর বয়সী জয়সুরিয়া অভিযোগের বিষয়ে আপাতত আরকিছু বলতে চান না। আইসিসির নিয়ম অনুযায়ী, কারণ দর্শানোর আগ পর্যন্ত জয়সুরিয়া কোথাও এই অভিযোগের বিষয়ে কথা বলতেও পারবেন না।

অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট করে কিছু বলেনি আইসিসিও। জয়সুরিয়া দুই মেয়াদে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন। যারমধ্যে ২০১৩ থেকে ২০১৫ বিশ্বকাপ এবং ২০১৫ থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচক ছিলেন।

শেষ মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচক থাকাকালীন তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন বলে অভিযোগে ইঙ্গিত করা হয়েছে। দুর্নীতির তদন্তের পরিপ্রেক্ষিতে জয়সুরিয়ার কাছে তার ব্যবহৃত মোবাইল ফোন চায় আকসু। কিন্তু জয়সুরিয়া তা দিতে চাননি, কিংবা দিতে দেরি করেছেন অথবা তাতে থাকা কোনো তথ্য নষ্ট করেছেন এমন অভিযোগ আনা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসনাথ জয়সুরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টুয়ার্ট ল দুই ম্যাচ নিষিদ্ধ

পরবর্তী

জয় চৌধুরীর নায়িকা মাহিয়া মাহি

পরবর্তী

জয় চৌধুরীর নায়িকা মাহিয়া মাহি

২৩ অক্টোবর সিলেট সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT